স্টুডিও কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান জেনসলার।
এ পদে আবেদন করতে প্রশাসনিক বিভাগে পেশাগত কাজের ন্যূনতম ৩ বছর থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ: জেনসলার
পদের নাম: স্টুডিও কোঅর্ডিনেটর
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
অভিজ্ঞতা: ৩-৫ বছর
ন্যূনতম যোগ্যতা: এ পদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক বিভাগে পেশাগত কাজের ন্যূনতম ৩ বছর থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল ব্যবহারে দক্ষ হতে হবে।
বেতন: বার্ষিক ৬৭ হাজার ৫০০ থেকে ৭৭ হাজার ৫০০ ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইনডিড-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: ইনডিড