মাঝ আকাশে ভেঙে পড়ল বিমানের পাখার একাংশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪ ২০২৫, ২২:১৮ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৫, ২৩:০০

ঘটনার ভিডিও ধারণ করেন যাত্রীদের একজন। এতে দেখা যায়,উড়ন্ত অবস্থায় বিমানটির বাম দিকের ফ্ল্যাপের একটি অংশ ভেঙে পড়ছে। কোলাজ: গালফ নিউজ

ঘটনার ভিডিও ধারণ করেন যাত্রীদের একজন। এতে দেখা যায়,উড়ন্ত অবস্থায় বিমানটির বাম দিকের ফ্ল্যাপের একটি অংশ ভেঙে পড়ছে। কোলাজ: গালফ নিউজ

  • 0

বিমানটিতে থাকা শানিলা আরিফ সিএনএনকে জানান, তিনি বাইরে তাকিয়ে ক্ষতি দেখার আগেই কেবিন নড়ে ওঠে।

ফ্লোরিডার অরল্যান্ডো থেকে টেক্সাসের অস্টিনে যাচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান। গত মঙ্গলবারের এ যাত্রায় হঠাৎ মাঝ আকাশে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭ বিমানটির পাখার ফ্ল্যাপের একাংশ।

গালফ নিউজ রবিবার জানায়, ঘটনার ভিডিও ধারণ করেন যাত্রীদের একজন। এতে দেখা যায়,উড়ন্ত অবস্থায় বিমানটির বাম দিকের ফ্ল্যাপের একটি অংশ ভেঙে পড়ছে।

বিমানটিতে থাকা শানিলা আরিফ সিএনএনকে জানান, তিনি বাইরে তাকিয়ে ক্ষতি দেখার আগেই কেবিন নড়ে ওঠে।

তিনি জানান, সামনে বসা এক নারী জানালা খুলে অপর যাত্রীদের জানিয়েছেন, পাখার ফ্ল্যাপের একাংশ এরই মধ্যে ভেঙে পড়েছে।

গালফ নিউজের খবর অনুযায়ী, ডিএল ১৯৮৩ ফ্লাইটটি পরবর্তী কোনো দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে। বিমানের যাত্রী কিংবা ক্রুদের কেউই আহত হননি, তবে বিমানের চাকা টারম্যাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ক্ষতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

ডেল্টা এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়, ডিএল ১৯৮৩ ফ্লাইটটি কোনো দুর্ঘটনা ছাড়াই নিরাপদে অস্টিনে অবতরণ করে। বিমানটির বাম পাখার ফ্ল্যাপের একটি অংশ ছিল না। এ কারণে সার্ভিস থেকে সরিয়ে বিমানটিকে মেরামতে নেওয়া হয়।

সেবাগ্রহীতাদের কাছে ক্ষমা চেয়ে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, জনগণ ও ভোক্তাদের নিরাপত্তার চেয়ে কোনোকিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়।

ঘটনাটি তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ। তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ডেল্টা এয়ারলাইন্স।