Skip to main content

তুরস্ক অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র, ভূপাতিত করল ন্যাটো

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪ ২০২৬, ১৬:১৩

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ছবি: আল আজিরা

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ছবি: আল আজিরা

  • 0

এ ঘটনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোন কলে ওই ঘটনায় ক্ষোভ জানান। ইরানে সংঘাত বাড়তে পারে এমন কোনো কাজ করা ফলপ্রসূ নয় বলে আরাঘচিকে সতর্ক করেন ফিদান।

তুরস্কের দিকে এগিয়ে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে নর্থ আটল্যান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্রটি সিরিয়া ও ইরাক হয়ে ইরানের আকাশসীমার দিকে এগিয়ে আসছিল। এটি লক্ষ্য করার পর পূর্ব মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে ন্যাটো।‘

তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কি ছিল তা নিশ্চিত নয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ‘আঙ্কারার যেকোনো ধরনের আক্রমণের জবাব দেওয়ায় অধিকার আছে, তবে অন্য দেশ যেন পরিস্থিতি সংঘাতপূর্ণ না করে।’

এ ঘটনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোন কলে ওই ঘটনায় ক্ষোভ জানান।

ইরানে সংঘাত বাড়তে পারে এমন কোনো কাজ করা ফলপ্রসূ নয় বলে আরাঘচিকে সতর্ক করেন ফিদান।

ওই ঘটনার নিন্দা জানিয়ে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, ‘তুরস্কসহ ন্যাটো তার সব সদস্য দেশের পাশে আছে।‘

তুরস্কে আছে ইনজারলিক বিমান ঘাঁটি রয়েছে, যা অ্যামেরিকা,তুরস্ক ও ন্যাটোর কাজে ব্যবহৃত হয়।