আফটার স্কুল টিউটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি- এনওয়াইপিএল।
বাংলা ভাষাসহ আরবি, ফরাসি, উর্দু ও স্প্যানিশ ভাষা জানলে এ পদে অগ্রাধিকার পাবেন আগ্রহী প্রার্থীরা।
নিয়োগকারী কর্তৃপক্ষ: নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি
পদের নাম: আফটার স্কুল টিউটর
পদ সংখ্যা: ১
চাকরির ধরন: পার্ট টাইম
ন্যূনতম যোগ্যতা: এপদে আবেদন করতে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন অথবা ন্যূনতম ২ বছর যাবত অধ্যয়নরত থাকতে হবে। গণিত, বিজ্ঞান, ইতিহাস,সমজাবিজ্ঞান বিষয়ে শিশু-কিশোরদের পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। গুগল এপ্লিকেশন ও মাইক্রোসফট ব্যবহারে পারদর্শী হতে হবে।
বেতন: ঘণ্টায় ২২ ডলার
কর্মস্থল: নিউ ইয়র্ক
আবেদনের নিয়ম: আগ্রহীরা এনওয়াইপিএল-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।