ভারত মহাসাগর থেকে ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে অ্যামেরিকান সেনাবাহিনী।
ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট মঙ্গলবার এক পোস্টে নিশ্চিত করেছে এ তথ্য।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জব্দ হওয়া ওই তেলবাহী জাহাজটির নাম বার্থা।
গত মাসে ক্যারিবীয় সাগর ও ভেনেজুয়েলার জলসীমা ত্যাগ করার সময় থেকেই জাহাজটি লক্ষ্য করছিল অ্যামেরিকান সেনাবাহিনী।
কুক দ্বীপপুঞ্জের পতাকাবাহী আটক হওয়া এ জাহাজটি পরিচালনার সঙ্গে যুক্ত ছিল চীনা প্রতিষ্ঠান সাংহাই লিজেন্ডারি শিপ মেনেজমেন্ট কোম্পানি লিমিটেড।
ইউএস ট্রেজারি ডিপার্টোমেন্ট’স অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে চীনের এ প্রতিষ্ঠানটি অ্যামেরিকার নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানায়, তাদের বাহিনী রাতে জাহাজটিতে ওঠে নিয়ন্ত্রণে নেয়। জাহাজটি অ্যামেরিকার ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করছিল।
গত মাসে ভেনেজুয়েলায় এক সামরিক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির সঙ্গে সংশ্লিষ্ট ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজগুলোর ওপর কঠোরভাবে চড়াও হয় অ্যামেরিকা।
এর আগে গত মাসে ভারত মহাসাগর থেকে অ্যামেরিকান সেনাবাহিনী কর্তৃক জব্দ হয় আরও দুটি ভেনেজুয়েলার জাহাজ।