হরমুয প্রণালীতে বিস্ফোরকবাহী নৌকার আঘাতে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লেগেছে। শুক্রবার ভোরে ওমানের খাসাব উপকূল থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে তেল ট্যাংকারটির সামনে এসে পানির ওপরে দুটি বিস্ফোরক যন্ত্র ছেড়ে দিলে এই ঘটনা ঘটে।
লন্ডনভিত্তিক সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউ.কে.এম.টি.ও জানিয়েছে, সাময়িকভাবে জাহাজটির বিকল হয়ে পড়ে এবং পরবর্তীতে জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
তবে ইরানের আইআআরজিসি জানিয়েছে, এদিন অন্তত দুটি তেল ট্যাঙ্কার অনুমোদনহীন রুটে চলাচল করতে সামুদ্রিক মাইন বিস্ফোরণে দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে জাহাজ দুটি পুরোপুরি চলাচল স্থগিতে বাধ্য হয় বলেও দাবি ইরানি নৌবাহিনীর।
এদিন বিকেলে (স্থানীয় সময়) ওমানি নৌবাহিনী জানিয়েছে, উপকূলের ১০৬ নটিক্যাল মাইল উত্তরে দ্বিতীয় জাহাজটির ২৫ নাবিককে তারা নিরাপদে উদ্ধার করেছে।