প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিনের সঙ্গে ফের ঘনিষ্ঠতার অভিযোগ ওঠেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
প্রেসিডেন্ট এপস্টিনের অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন এবং ভুক্তভোগীর সঙ্গে রাত কাটিয়েছেন- এমন অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট পার্টির সদস্যরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ডেমোক্র্যাটিকরা এপস্টিনের মেইলে পাঠানো কয়েকটি বার্তা প্রকাশ করে। এসব বার্তায় ট্রাম্পের নাম পাওয়া যায়।
২০১১ সালে ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলকে পাঠানো এক বার্তায় এপস্টিন বলেন, ‘কুকুরটা(ট্রাম্প) এখনও ঘেউঘেউ করেনি।’
ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ‘ট্রাম্প তার বাড়িতে এক ভুক্তভোগীর (নাম অপ্রকাশিত) সঙ্গে রাত্রি যাপন করেছেন।’
২০১৯ সালে মাইকেল উলফকে পাঠানো অপর একটি বার্তায় বলেন, ‘ট্রাম্প ওই মেয়েগুলো সম্পর্কে জানত।’
তবে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এসব বার্তা বানোয়াট বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেরোলিন ল্যাভিট এক বিবৃতিতে বলেন, ‘ডেমোক্র্যাটিকরা নির্বাচিত কিছু মেইল প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এগুলোর একটি বানোয়াট অর্থ দাঁড় করিয়েছেন’
সেই সঙ্গে তিনি আরও বলেন,‘বার্তায় নাম প্রকাশ না করা যে ভুক্তভোগীর কথা বলা হয় তিনি প্রয়াত ভার্জিনিয়া জিউফ্রে, যিনি বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের অপকর্মে জড়িত না থাকার বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছেন।’
২০১৯ সালে কারাভোগের সময় আত্মহত্যা করেন যৌন অপরাধী এপস্টিন। ওই বছর এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা ট্রাম্পের একটি চিঠি ও ছবি প্রকাশ করেন ডেমোক্র্যাটিকরা।
তারপর থেকে এপস্টিন প্রসঙ্গে ট্রাম্পকে জড়িয়ে শুরু হয় নানা সমালোচনা।
যদিও শুরু থেকেই ট্রাম্প দাবি করছেন, ৯০ এর দশকের পর থেকে এপস্টিনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। অপরাধীর কর্মকাণ্ড সম্পর্কেও তিনি জানতেন না।
তবে এপস্টিনের সঙ্গে ট্রাম্পের সখ্যতার আরও প্রমাণ হাজির করবেন বলে ডেমোক্র্যাট সদস্যরা।