গাজা ইস্যুতে আরব, এশিয়া ও পারস্য উপকূলীয় মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে আজ এক বিশেষ বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্ক সময় ২ টা ৩০ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজ প্রেস সচিব ক্যারোলিন লেভিট সংবাদ মাধ্যমকে বলেন, এ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতৃবৃন্দরা।
অ্যামেরিকান অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প মুসলিম দেশগুলোর কাছে গাজায় চলমান হামলা ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তার প্রস্তাব জানাবেন।
সংবাধ্যমটি আরও জানায়, ইজরায়েলি আগ্রাসন নিয়ন্ত্রণ করতে গাজায় আরব দেশগুলোর সৈন্য প্রতিস্থাপন করার আহ্বান জানাবেন ট্রাম্প। পাশাপাশি গাজার সুরক্ষা ও পুনঃনির্মাণের জন্য তহবিল নিশ্চিত করতেও কাজ শুরু করতে বলবেন ট্রাম্প।
সম্প্রতি পরপর পশ্চিমা অনেকগুলো শক্তিশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। যদিও এর পশ্চিমা রাষ্ট্রের দেওয়া এই স্বীকৃতিকে কূটনৈতিকভাবে নেতিবাচক বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, গাজা-ইজরায়েলে চলমান এক যুদ্ধ বিরতির সময় দ্বিতীয় মেয়াদে অ্যামেরিকার ক্ষমতায় বসেন ট্রাম্প। চলমান যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও দুই বছর হতে পূর্ণ হতে চলা এই যুদ্ধ নিয়ে এখন সরব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্ব।