তৃতীয় মেয়াদে লড়ছেন ট্রাম্প, নতুন ইঙ্গিতে বাড়ছে জল্পনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৫, ৭:৪৪

ইতোমধ্যেই পাবলিক ইভেন্টে সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে ‘ট্রাম্প ২০২৮’ বার্তা দেখানো হচ্ছে। ছবি: এনডিটিভি

ইতোমধ্যেই পাবলিক ইভেন্টে সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে ‘ট্রাম্প ২০২৮’ বার্তা দেখানো হচ্ছে। ছবি: এনডিটিভি

  • 0

আবারও শুরু হয়েছে দেশের সংবিধানের ২২তম সংশোধনী নিয়ে বিতর্ক। এই সংশোধনী অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে নির্বাচিত হতে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি এআই নির্মিত ছবি পোস্ট করার পর শুরু হয়েছে জোরালো আলোচনা।

ছবিতে দেখা যায়, ট্রাম্প তিনি একটি নীল রঙের সাইনবোর্ড হাতে ধরে আছেন, যেখানে লেখা ‘ট্রাম্প ২০২৮, ইয়েস!” পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন ‘ট্রাম্পলিকানস!’ যা ট্রাম্প এবং "রিপাবলিকানস’ শব্দের সংমিশ্রণ।

এই পোস্ট ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয়েছে দেশের সংবিধানের ২২তম সংশোধনী নিয়ে বিতর্ক। এই সংশোধনী অনুযায়ী একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে নির্বাচিত হতে পারেন। অনেকেই প্রশ্ন তুলছেন ট্রাম্প কি এই পোস্টের মাধ্যমে ভবিষ্যতে তৃতীয়বার নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদ দায়িত্ব নেয়ার ১০ মাস শেষ হয়েছে রিপাবলিকান এই নেতার। এ সময়ে তিনি রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করছেন ‘অ্যামেরিকা ফার্স্ট ২.০’ এজেন্ডা বাস্তবায়নের জন্য। যার মধ্যে আছে অভিবাসন নিয়ন্ত্রণ বাড়ানো এবং বড় বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক বৃদ্ধি।

ইতোমধ্যেই পণ্যপত্রে এবং পাবলিক ইভেন্টে সূক্ষ্ম ইঙ্গিত হিসেবে ‘ট্রাম্প ২০২৮’ বার্তা দেখানো হচ্ছে।

সেপ্টেম্বর মাসে, ট্রাম্প ওভাল অফিসে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এবং চাক শুমারের সঙ্গে বৈঠকের সময় ডেস্কে রাখা ‘ট্রাম্প ২০২৮’ হ্যাটের ছবি পোস্ট করেছিলেন।

তবে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে তিনি পুনরায় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। গত মাসে তিনি বলেন,’ দুঃখজনকভাবে আমার নির্বাচনে দাঁড়ানোর অনুমতি নেই।’

এদিকে, নতুন ম্যাকলাফলিন অ্যান্ড অ্যাসোসিয়েটস জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তা পাচ্ছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন।

আগস্টে, ভ্যান্সের সমর্থন ছিল ৩৬ শতাংশ, আর ট্রাম্প জুনিয়রের ১৬ শতাংশ। অক্টোবরের মধ্যে ভ্যান্স ৩৮ শতাংশ নিয়ে এগিয়েছিলেন, আর ট্রাম্প জুনিয়রের সমর্থন বাড়ে ২০ শতাংশে, ফারাক কমে ১৮ পয়েন্টে। নভেম্বর পর্যন্ত এই ধারা চলেছে, যখন ভ্যান্সের লিড কমে ১০ পয়েন্টে নেমেছে (৩৪ শতাংশ), আর ট্রাম্প জুনিয়রের সমর্থন বেড়ে ২৪ শতাংশে পৌঁছেছে।