কোমি ও লেটিশিয়ার বিরুদ্ধে ট্রাম্প প্ররোচিত মামলা বাতিল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪ ২০২৫, ২৩:৫৫

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। কোলাজ: রয়টার্স

সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। কোলাজ: রয়টার্স

  • 0

ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যামেরন ম্যাকগোয়ান কারি জানান, প্রশাসনিক দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিযুক্ত অবৈধ প্রসিকিউটরের অধীনে মামলা করা হয়। প্রসিকিউটর অবৈধ প্রমাণ হওয়ায় মামলাগুলো বাতিল হয়েছে।

সাবেক ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক জেমস কোমি ও নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে দায়ের করা অপরাধ মামলা বাতিল করেছেন ফেডারেল বিচারক।

ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যামেরন ম্যাকগোয়ান কারি জানান, প্রশাসনিক দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিযুক্ত অবৈধ প্রসিকিউটরের অধীনে মামলা করা হয়। প্রসিকিউটর অবৈধ প্রমাণ হওয়ায় মামলাগুলো বাতিল হয়েছে।

তবে কোমি ও লেটিশিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য কি না এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

চলতি বছরের সেপ্টেম্বরে ভুয়া বিবৃতি ও বাধাদানের অভিযোগে কোমির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন প্রসিকিউটর লিন্ডসে হলিগ্যান।

অন্যদিকে অক্টোবর মাসে লেটিশিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠানে প্রতারণার মামলা দায়ের করেন হলিগ্যান।

কারির ভাষ্য, হলিগ্যানকে অভিজ্ঞ প্রসিকিউটর এরিক সিবার্টের পরিবর্তে নিয়োগ দেওয়া হয়েছিল। সিবার্ট ১২০ দিনের জন্য অন্তর্বর্তী অ্যাটর্নি হিসেবে কাজ করেছিলেন।

তার দায়িত্বকাল শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী ফেডারেল বিচারকরাই প্রসিকিউটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত, কিন্তু ট্রাম্প প্রশাসন আদালতের নিয়ম অমান্য করে হলিগ্যানকে নিয়োগ দেয়।

হলিগ্যান ছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। কোনো প্রসিকিউশন অভিজ্ঞতা ছাড়াই তার এ নিয়োগ ও মামলা দায়ের বিচারকার্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে।

তবে মামলাগুলো এখন বাতিল হলেও বৈধ প্রসিকিউটর চাইলে আবার অভিযোগ দায়ের করতে পারবেন বলে উল্লেখ করেন কারি।