Skip to main content

মোজতবা সঙ্গে দেখা করতে ট্রাম্পের আগ্রহ প্রকাশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩ ২০২৬, ১৭:৩২

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

  • 0

ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে দেখা করতে চাই। সবকিছু কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে সম্ভবত কোনো একসময় আমাদের সাক্ষাৎ হবে।'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে তার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে দেখা করতে চাই। সবকিছু কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে সম্ভবত কোনো একসময় আমাদের সাক্ষাৎ হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মোজতবা খামেনি চলমান শান্তি আলোচনায় যুক্ত আছেন। একইসঙ্গে ইরান পারমাণবিক কার্যক্রম স্থগিত করতে সম্মত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘তারা ইতিমধ্যে সম্মত হয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না।’

তবে ইতোমধ্যে ইরান সরকার জানিয়েছে ট্রাম্পের দাবিটি একটি অপপ্রচার।