জীবন্ত সাপের ভয় দেখিয়ে ট্রেনের যাত্রীদের কাছে টাকা দাবি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২৫, ৮:৩০

চলন্ত ট্রেনের ভেতর একটি সাপ নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। ছবি: ফ্রি জার্নাল প্রেস

চলন্ত ট্রেনের ভেতর একটি সাপ নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। ছবি: ফ্রি জার্নাল প্রেস

  • 0

বেশ কয়েকজন যাত্রীকে সাপ বহনকারী ব্যক্তির হাতে টাকা তুলে দিতে দেখা যায়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক্তী ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের ভেতর একটি সাপ নিয়ে ঘুরছেন এক ব্যক্তি। জীবন্ত সাপটি দেখিয়ে যাত্রীদের কাছে টাকা দাবি করতে দেখা যায় ওই ব্যক্তিকে।

এনডিটিভি জানায়, ভয় এবং অস্বস্তির ভিডিওটি আহমেদাবাদ সাবরমতী এক্সপ্রেসে ধারণ করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রীকে সাপ বহনকারী ব্যক্তির হাতে টাকা তুলে দিতে দেখা যাচ্ছে। ট্রেনের একজন ব্যক্তি ঘটনার ভিডিও করে এক্সে পোস্ট করেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং কয়েক হাজার ভিউ হয়। অনলাইনে এ ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় ওঠে। ব্যবহারকারীরা এই ঘটনাকে জননিরাপত্তার জন্য একটি হুমকি উল্লেখ করেন। অনেকে নিন্দা জানান, আবার কেউ কেউ এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি বিনোদন নয় , এটি দুর্বল মানুষদের শোষণ করে চাঁদাবাজি।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি করেছে। ব্যবহারকারীরা কর্তৃপক্ষকে ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওটি ভারতের রেলওয়েসেবার নজরেও আসে। কর্তৃপক্ষ তাদের এক্স অ্যাকাউন্ট থেকে ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং ওই যাত্রীকে আরও বিশদ তথ্য ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করে। পাশপাশি রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।