Skip to main content

ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী উৎসব রূপ নিল মৃত্যুশোকে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২ ২০২৫, ৯:৪৪

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ঘটনাস্থল। ছবি: রয়টার্স

অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ঘটনাস্থল। ছবি: রয়টার্স

  • 0

শনিবার দেশটির ঐতিহ্যবাহী উৎসব ‘ডে অব দ্য ডেড’ চলাকালে হারমিসলো শহরে এ ঘটনা ঘটে।

উত্তর অ্যামেরিকার দক্ষিণাঞ্চলের দেশ মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ডজনখানেক ব্যক্তি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দেশটির ঐতিহ্যবাহী উৎসব ‘ডে অব দ্য ডেড’ চলাকালে হারমিসলো শহরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থাটির খবরে উল্লেখ করা হয়, একটি ডিসকাউন্ট স্টোর থেকে ছড়িয়ে পড়া আগুনে হতাহতের ঘটনায় উৎসবের আনন্দ এখন রূপ নিয়েছে মৃত্যুশোকে।

অগ্নিকাণ্ডের শিকার সনোরা স্টেইটের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস এক বিবৃতিতে বলেন,’ফরেনসিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী নিহতদের বেশিরভাগের অগ্নিকাণ্ডে সৃষ্ট বিষাক্ত গ্যাস শ্বাস-প্রশ্বাসে ঢুকে মৃত্যু ঘটেছে।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাওদিয়া শেইনবাম।

স্টেইট গভর্নর আলফনসো দুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম স্টোরে বিদ্যুৎ পরিচালনার ব্যর্থতাকে ইতিমধ্যে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছে। তবে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন তদন্ত কর্মকর্তারা।