Skip to main content

নিউ ইয়র্কসহ ৩টি স্টেইটে রোববারের পর ধীর গতিতে বাড়তে পারে তাপমাত্রা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮ ২০২৬, ১৯:১৯

নিউ ইয়র্কসহ ট্রাই স্টেইট এলাকা জুড়ে শৈতপ্রবাহের ফলে সৃষ্ট অবস্থা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কসহ ট্রাই স্টেইট এলাকা জুড়ে শৈতপ্রবাহের ফলে সৃষ্ট অবস্থা। ছবি: রয়টার্স

  • 0

ধারাবাহিক বৃদ্ধির মধ্য দিয়ে মঙ্গলবারের ভিতর তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছাবে। পরবর্তিতে সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে অবস্থান করবে বলে জানায় কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট তথা ট্রাই স্টেইট এলাকা জুড়ে রোববার পর্যন্ত তীব্র শীত অনুভূত হওয়ার পর সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইউইটনেস নিউজ জানায়, রোববার দুপুরে সূর্যের আলো দেখা গেলেও তীব্র ঝড়ো বাতাস বাইরে চলাচলে অসুবিধা সৃষ্টি করবে।

২০ মাইল বেগের শক্তিশালী উত্তর-পশ্চিমা বাতাস ৪০ মাইল বেগে ছড়িয়ে পড়ায় রাতের মধ্যে তাপমাত্রা নামতে পারে শূন্যের নিচে।

তবে তীব্র শীতের রাত পার হওয়ার পর সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।

ধারাবাহিক বৃদ্ধির মধ্য দিয়ে মঙ্গলবারের ভিতর তাপমাত্রা ৩০ ডিগ্রিতে পৌঁছাবে।

পরবর্তিতে সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে অবস্থান করবে বলে জানায় কর্তৃপক্ষ।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিন স্টেইটের বাসিন্দাদের গরম কাপড় পরিধান করা, বাইরে যাওয়া থেকে বিরত থাকা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানানো হয়েছে।