হোয়াইট হাউসে শুক্রবার নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মুখোমুখি হলেন ভিন্ন মেরুতে থাকা দুই নেতা।
রয়টার্স জানায়, বৈঠকের পর সোশ্যাল ডেমোক্র্যাটের সঙ্গে কিছু বিষয়ে ঐকমত্যের কথা জানান রিপাবলিকান প্রেসিডেন্ট।
‘তার (মামদানি) কিছু ধারণা আমার পোষণ করা ধারণার মতোই’, সাংবাদিকদের বলেন ট্রাম্প।
বার্তা সংস্থাটি এ দুই রাজনীতিকের সাদৃশ্যপূর্ণ কিছু প্রতিশ্রুতির একটি তালিকা দিয়েছে।
মামদানির প্রতিশ্রুতি
১. স্থিতিশীল ভাড়ার অ্যাপার্টমেন্টগুলোতে ভাড়া বৃদ্ধি না করা।
২. বিনা মূল্যে সার্বজনীন শিশু পরিচর্যা।
৩. সাশ্রয়ী আবাসনের জন্য হাজারো বাড়ি নির্মাণ।
৪. নিউ ইয়র্ক সিটির প্রতিটি বরোতে পাইকারি দামে জিনিসপত্র বিক্রি করতে নগর মালিকানাধীন একটি মুদি দোকান চালু।
৫. বিনা ভাড়ায় বাস ভ্রমণ।
ট্রাম্পের প্রতিশ্রুতি
ট্রাম্প ২০২৪ সালে কিছু প্রতিশ্রুতি দেন, যা নিচে তুলে ধরা হলো।
১. বকশিসের ওপর কর প্রত্যাহার।
২. অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা।
৩. ফেডারেল জমির একাংশকে আবাসনের জন্য উন্মুক্ত করা।
৪. প্রক্রিয়াজাতকরণ খাতের চাকরিগুলোকে অ্যামেরিকায় ফিরিয়ে আনা।