মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায়ের কার্যক্রম চলছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, আজ(সোমবার) বেলা ১১টায় আদালতে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।
প্রাথমিক বিলম্বতার পর দুপুর সাড়ে ১২টায় ঢাকা পুরাতন হাইকোর্টের আদালতে রায় পড়া শুরু হয়।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলার রায়টি মোট ৪৫৩ পৃষ্ঠা দৈর্ঘ্যের বলে জানিয়েছে আদালত।
এর মধ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘঠিত হত্যা, গণহত্যা, সংবাদমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার থেকে মরণঘাতী অস্ত্র নিক্ষেপসহ অভিযোগগুলোর পাঠ চলছে।
শেখ হাসিনা ছাড়া এ মামলায় আরও দুজন আসামি হলেন রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।