Skip to main content

হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে বিমানটি, অতঃপর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১ ২০২৫, ৮:২৬ হালনাগাদ: এপ্রিল ১৪ ২০২৬, ০:২৮

যাত্রারত একটি জেটব্লু বিমান। ছবি: রয়টার্স

যাত্রারত একটি জেটব্লু বিমান। ছবি: রয়টার্স

  • 0

যাত্রাপথে আবহাওয়া স্বাভাবিক থাকলেও হঠাৎ বিমান নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে।

মেক্সিকোর ক্যানকুন থেকে নিউ জার্সির নিউয়ার্ক অভিমুখে যাত্রা করা বিমানটি তখন মধ্য আকাশে। হঠাৎ বিমানে দেখা দেয় প্রযুক্তিগত গোলযোগ।

ফলে জরুরি ভিত্তিতে ফ্লোরিডার ট্যাম্পা বিমানবন্দরে অবতরণ করেন বিমানচালক।

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার এয়ারবাস এ৩২০ মডেলের একটি জেটব্লু বিমানে জরুরি অবতরণের এ ঘটনা ঘটে।

বিমানচালক জানান, যাত্রাপথে আবহাওয়া স্বাভাবিক থাকলেও হঠাৎ বিমান নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ফলে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে।

ওই সময় সৃষ্ট ঝাঁকুনিতে বিমানে থাকা বেশ কয়েকজন যাত্রী আঘাত পান।

এ অবস্থায় বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়।

ত্রুটিযুক্ত বিমানটি নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান গোলযোগেড় খতিয়ে দেখতে তদন্ত করছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও জেটব্লু কর্তৃপক্ষ।