কেন্টাকির লুইভিলে মুহাম্মাদ আলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার পরপরই বিধ্বস্ত হয়েছে ইউপিএস এয়ারলাইনসের একটি কার্গো বিমান।
আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে ইউপিএস ২৯৭৬ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হন।
বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকায় আগুন, দূষিত ধোঁয়া ও ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ে। এর ফলে দুর্ঘটনাস্থল থেকে পাঁচ মাইল এলাকার মধ্যে বসবাস করা বাসিন্দাদের বাড়িতেই অবস্থান করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।
প্রাথমিকভাবে বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।