চীনের শেনঝেনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সাইডলাইনে বৈঠক শেষে চীন ছাড়েন ট্রাম্প।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৈঠকে শান্তি ঘোষণা করেন তিন পরাশক্তিধর নেতা জিনপিং-পুতিন-ট্রাম্প। এ শান্তি ঘোষণা কি এবং কীভাবে কাজ করবে, তা নিয়েই চলছে এখন আলোচনা।
শান্তি ঘোষণা কী?
ত্রিপক্ষীয় বৈঠকে আলোচিত পিস ডিক্লেরেশন তথা শান্তি ঘোষণা মূলত জিনপিং , ট্রাম্প ও পুতিনের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একটি বিস্তৃত বিবৃতি। একইসঙ্গে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখে বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখার একটি অঙ্গীকারনামা। ঘোষণায় প্রেসিডেন্টরা উল্লেখ করেন, ‘পারমাণবিক যুদ্ধে কখনও বিজয়ী হওয়া সম্ভব নয়।‘
সেইসঙ্গে, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর পাশাপাশি এর বিস্তর রোধ প্রসঙ্গে আলোচনা করেন তারা। তবে অস্ত্রের বিস্তার কীভাবে কমানো হবে এবং সুনির্দিষ্ট কোন লক্ষ্যে কমানো হবে, তা এখনও আলোচনা করা হয়নি।
বিশ্বের প্রধান ৩ পারমাণবিক শক্তিধর দেশ হলো চীন, রাশিয়া ও অ্যামেরিকা। ইতোমধ্যে রাশিয়া ও আমেরিকার কাছে আছে কয়েক হাজার পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের কাছে আছে ৬০০ পারমাণবিক অস্ত্রের মজুত। তবে চীন দ্রুত আরও পারমাণবিক সক্ষমতা অর্জন করার সময়ে এ শান্তি ঘোষণার উদ্যোগ নিল আমেরিকা ও রাশিয়া।