টেক্সাসে ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭ ২০২৫, ১৮:৩০ হালনাগাদ: ডিসেম্বর ২ ২০২৫, ২৩:০৪

চন্দ্রশেকর পোলের (বামে) হায়দরাবাদের বাড়িতে শনিবার তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান স্থানীয় রাজনীতিকরা। কোলাজ: এনডিটিভি

চন্দ্রশেকর পোলের (বামে) হায়দরাবাদের বাড়িতে শনিবার তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান স্থানীয় রাজনীতিকরা। কোলাজ: এনডিটিভি

  • 0

ভারতীয় ছাত্রকে গুলির পর নর্থ রিচল্যান্ড হিলসের বাসিন্দা ফ্লোরেজ প্রায় এক মাইল দূরে অন্য একটি গাড়ি লক্ষ্য করে গুলি করেন। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি। পরে মিডোব্রুক ড্রাইভে নিকটস্থ একটি বাসায় প্রবেশের সময় ফ্লোরেজের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

টেক্সাসের ডালাসে গত সপ্তাহে ভারতের হায়দরাবাদ থেকে যাওয়া এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কর্তৃপক্ষের বরাতে এনডিটিভি মঙ্গলবার জানায়, একটি গ্যাস স্টেশনের খণ্ডকালীন কর্মী ২৮ বছর বয়সী চন্দ্রশেকর পোল কাজে থাকার সময় তাকে গুলি করেন ২৩ বছরের রিচার্ড ফ্লোরেজ। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তরুণকে গ্রেপ্তার করেন কর্মকর্তারা।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাতে ইস্টচেজ পার্কওয়ে এলাকার গ্যাস স্টেশনে ঘটনাটি ঘটে।

ভারতীয় ছাত্রকে গুলির পর নর্থ রিচল্যান্ড হিলসের বাসিন্দা ফ্লোরেজ প্রায় এক মাইল দূরে অন্য একটি গাড়ি লক্ষ্য করে গুলি করেন। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি। পরে মিডোব্রুক ড্রাইভে নিকটস্থ একটি বাসায় প্রবেশের সময় ফ্লোরেজের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পরপরই কর্মকর্তারা ফ্লোরেজকে গ্রেপ্তার করে তার গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।

এদিকে ভুক্তভোগী পোলের পরিচয় শনাক্ত করা ট্যারান্ট কাউন্টি মেডিক্যাল এক্সামিনার’স অফিস জানায়, ভারতীয় ছাত্রের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে। বন্দুক হামলার কারণ চিহ্নিত করা যায়নি।

হায়দরাবাদে ডেন্টাল সার্জারিতে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে অ্যামেরিকায় যান পোল। ছয় মাস আগে অ্যামেরিকায় স্নাতকোত্তর সম্পন্ন করে পূর্ণকালীন কাজ খুঁজছিলেন এ তরুণ।