৯০০ কর্মী ছাঁটাই করবে স্টারবাকস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১৯:২৯

স্টারবাকসের কফি পানপাত্র। ছবি: রয়টার্স

স্টারবাকসের কফি পানপাত্র। ছবি: রয়টার্স

  • 0

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ব্রায়ান নিকোল বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এক বিলিয়ন ডলার পুনর্বিন্যাস পরিকল্পনার অংশ হিসেবে অনেক কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি দোকান বন্ধ করবে কফি জায়ান্ট স্টারবাকস।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ব্রায়ান নিকোল বৃহস্পতিবার কর্মীদের কাছে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানিয়েছেন।

নিকোল জানান, কোম্পানিটি উত্তর অ্যামেরিকার বিভিন্ন দোকান থেকে ৯০০ কর্মী ছাঁটাই করবে।

তিনি আরও জানান, যেসব দোকান বন্ধ করা হবে, সেগুলো চলতি অর্থবছরে উত্তর অ্যামেরিকায় স্টারবাকসের অবস্থানের মোটামুটি ১ শতাংশের সমান।

স্টারবাকস সিইও বলেন, ‘আমাদের উন্নতি সত্ত্বেও আরও ভালো, শক্তিশালী ও স্থিতিশীল স্টারবাকসের জন্য আরও অনেক কিছু করতে হবে।’

আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকালের ঘোষণার পর মার্কেট চালুর আগে লেনদেনে স্টারবাকসের শেয়ারের দর হালকা বেড়েছে।

ইতোপূর্বে বিশ্লেষকরা এবিসি নিউজকে জানান, কয়েক বছর ধরে মূল্যস্ফীতির মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে স্টারবাকসের বিক্রিতে ধীরগতি দেখা গেছে।

কোম্পানিটির বিভিন্ন স্টোরে টানা ছয়টি প্রান্তিকে (তিন মাস) বিক্রি কম হয়েছে।

ক্রেতা টানার পাশাপাশি বিক্রি বাড়াতে অনেক দোকানের ইন্টেরিয়র বদলের পরিকল্পনা করেছে স্টারবাকস।

সিইও নিকোল জানান, বিভিন্ন অবস্থান যাচাই-বাছাই করে কোম্পানি যেসব স্টোরে এ ধরনের পরিবর্তন সম্ভব হবে না, সেগুলো শনাক্ত করেছে।