Skip to main content

লিজনেয়ার্স রোগ: নিউ ইয়র্ক সিটিতে আরও একজনের মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২৫, ২৩:৫৯

রোগটি ছড়ায় লিজনেলা ব্যাকটেরিয়া, যেটি জন্মায় উষ্ণ জলে। ছবি: ইয়াহু

রোগটি ছড়ায় লিজনেলা ব্যাকটেরিয়া, যেটি জন্মায় উষ্ণ জলে। ছবি: ইয়াহু

  • 0

রোগের প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো নগরের কর্মকর্তারা এর সঙ্গে সংশ্লিষ্ট ভবনগুলোকে শনাক্ত করেন।

নিউ ইয়র্ক সিটির কর্মকর্তারা বৃহস্পতিবার হারলেমে প্রাদুর্ভাব হওয়া লিজনেয়ার্স রোগ সংশ্লিষ্ট আরেকটি মৃত্যুর ঘোষণা দিয়েছেন।

হারলেমের ১০টি ভবনে স্থাপিত ১২টি কুলিং টাওয়ারকে লিজনেয়ার্স পজিটিভ ঘোষণার কয়েক ঘণ্টার পর মৃত্যুর বিষয়টি জানানো হয়।

আইউইটনেস নিউজ জানায়, নিউ ইয়র্ক সিটিতে লিজনেয়ার্সের প্রাদুর্ভাবের পর থেকে ৯৯ জনের মধ্যে রোগটি শনাক্ত হয়। এ থেকে মৃত্যু হয় চারজনের।

কর্মকর্তারা জানান, এ রোগে আক্রান্ত ১৭ জন রয়েছেন হাসপাতালে।

সিটির স্বাস্থ্য কর্মকর্তারা এ রোগের প্রাদুর্ভাবের সঙ্গে কুলিং টাওয়ারগুলোর যোগসূত্র দেখছেন।

ভবনকে ঠান্ডা করতে পানি ও ফ্যান থাকা এক ধরনের স্থাপনা হলো কুলিং টাওয়ার।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, জলীয় বাষ্প নিশ্বাসের সঙ্গে নিয়ে কোনো ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারেন। রোগটি ছড়ায় লিজনেলা ব্যাকটেরিয়া, যেটি জন্মায় উষ্ণ জলে।

রোগের প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো নগরের কর্মকর্তারা এর সঙ্গে সংশ্লিষ্ট ভবনগুলোকে শনাক্ত করেন।

মেয়র এরিক অ্যাডামস জানান, শনাক্তকৃত একটি ভবন হলো হারলেম হসপিটাল।