নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্ট থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার বোরোর রিভারডেল সেকশনে জনসন অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
এনওয়াইপিডি জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
সেখানে তারা মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ৫৫ বছর বয়সী একজন পুরুষ ও ৫৯ বছর বয়সী এক নারীকে দেখতে পান। ঘটনাস্থলেই ভুক্তভোগী দুজনকে মৃত ঘোষণা করে পুলিশ।
অ্যাাপার্টমেন্টে অবস্থানরত অপর এক নারীকে(৮৬) মুখে গুলিবিদ্ধ অবস্থায় হারলেম হসপিটালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুরুতর আহত ওই নারী চিকিৎসার পর আশঙ্কামুক্ত আছেন।
প্রাথমিকভাবে এনওয়াইপিডি জানিয়েছে, অন্যদের গুলিবিদ্ধ করার পর আত্মহত্যা করেন এক সন্দেহভাজন।
ঘটনাটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।