মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর ইরান যুদ্ধ বন্ধে বিশেষ কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তেহরানের ওপর বেইজিংয়ের প্রভাবকে কাজে লাগিয়ে খাটিয়ে যুদ্ধ বন্ধে সহায়তা করার জন্য চায়নার সঙ্গে যোগাযোগ করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
হোয়াইট হাউযের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাসিয়াস।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে এই নির্বাচনি বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন নিয়েই ট্রেজারি সেক্রেটারি বেইজিংয়ের শরণাপন্ন হন।
ওয়াশিংটনের আহ্বানে সাড়া দিয়ে বেইজিংও ইতোমধ্যে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘায়িত সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে যে চাপ তৈরি হয়েছে, তা থেকে বের হয়ে আসার জন্যই ট্রাম্প প্রশাসন এখন বেইজিংয়ের কূটনৈতিক মধ্যস্থতাকে কাজে লাগানোর চেষ্টা করছে।