ভারতের মহারাষ্ট্রের একটি স্কুলে শ্রেণিকক্ষে দেড়ি করে আসায় অমানবিক শাস্তির মুখোমুখি হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। শ্রেণি শিক্ষক তাকে আদেশ দেন কাঁধে স্কুল ব্যাগসহ মেঝেতে ১০০টি সিট-আপস দিতে হবে।
জোরপূর্বক এ আদেশ পালনের এক সপ্তাহ পর শরীরে তীব্র ব্যাথা নিয়ে প্রাণ হারায় ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত ছাত্রীর পরিবার।
গালফ নিউজ জানায়, ভুক্তভোগী ছাত্রীর শুক্রবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহত ছাত্রীর মায়ের ভাষ্য, গত ৮ নভেম্বর স্কুলে পৌঁছাতে দেড়ি হওয়ায় তার মেয়েসহ চারজন সিট-আপস শাস্তির মুখোমুখি হয়। ১০০ সিট-আপস পূর্ণ করার পর থেকেই ঘাড় ও শরীরে তীব্র ব্যাথা অনুভব করতে শুরু করে মেয়ে।
অবশেষ ব্যাথা নিরসনে ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু শরীরে যন্ত্রণা নিয়েই একসময় প্রাণ হারায় সে।
ভুক্তভোগীর মা আরও জানান, দীর্ঘদিন ধরেই স্কুলটিতে শিক্ষার্থীদের ওপর এ অমানবিক শাস্তির ব্যবহার হয়ে আসছে।
এ নিয়ে পূর্বে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও উলটো শাস্তির পক্ষে সাফাই জানান তারা।
ছাত্রীর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রশাসন।