পারশিয়ান গালফ স্টেইট অথরিটি -পিজিএসএ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে জাহাজ চলাচল সম্ভব নয়। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।
যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল ও পারাপার ব্যবস্থাপনার জন্য ইরান কর্তৃক সরকারি এই সংস্থাটি গঠন করা হয় এর আগে প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক জাহাজগুলোকে প্রয়োজনীয় অনুমতিপত্র (পারমিট) নিতে তাদের ওয়েবসাইটে আবেদন করার আহ্বান জানানো হয়েছিল।
সোমবারের বিবৃতিতে পিজিএসএ বলেছে, ‘সম্প্রতি আ্যমেরিকান বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালি দিয়ে বর্তমানে চলাচল সম্ভব নয়।’
সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জমা পড়া সব আবেদন পর্যালোচনা করা হবে। এরপর আবারও পারমিট ইস্যুর কার্যক্রম শুরু হবে।