নিউ ইয়র্ক সিটিতে প্রবল বজ্রঝড়ের আভাস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬ ২০২৫, ১৯:৫১

নিউ ইয়র্ক সিটিতে বজ্রপাত। ছবি: ফক্স নিউজ

নিউ ইয়র্ক সিটিতে বজ্রপাত। ছবি: ফক্স নিউজ

  • 0

সতর্কবার্তায় থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সিটি, পেনসিলভেনিয়ার অ্যালেনটাউন, নিউ ইয়র্ক স্টেইটের পাহকিপসি, কানেকটিকাটের হার্টফোর্ড, নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টার ও মেইনের পোর্টল্যান্ড।

ছুটির দিন শনিবার বিরূপ আবহাওয়ার ঝুঁকি দেশের পূর্ব দিকে স্থানান্তর হচ্ছে। এর ফলে পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চল থেকে মেইনের দক্ষিণাঞ্চল পর্যন্ত সতর্কবার্তায় রাখা হয়েছে ২৫ মিলিয়নের (আড়াই কোটি) বেশি মানুষকে।

এবিসি নিউজ জানায়, সতর্কবার্তায় থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সিটি, পেনসিলভেনিয়ার অ্যালেনটাউন, নিউ ইয়র্ক স্টেইটের পাহকিপসি, কানেকটিকাটের হার্টফোর্ড, নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টার ও মেইনের পোর্টল্যান্ড।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাত আটটা নাগাদ প্রবল বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ম্যারিল্যান্ড থেকে মেইন পর্যন্ত এলাকায়। এ অঞ্চলগুলোর মধ্যে পড়েছে বাল্টিমোর, ফিলি, নিউ ইয়র্ক সিটি ও বোস্টনসহ আই-৯৫ করিডোরের বেশির ভাগ অংশ।

আবহাওয়া বার্তার বরাতে এবিসি নিউজ জানায়, যেকোনো ধরনের প্রবল বজ্রঝড় থেকে প্রাথমিক বিপদ হবে ক্ষতিকর দমকা হাওয়া। বিক্ষিপ্তভাবে বিশাল শিলাবৃষ্টি কিংবা সংক্ষিপ্ত টর্নেডো অথবা দুটোই একসঙ্গে হওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। বিশেষত উত্তর নিউ ইংল্যান্ড অঞ্চলের অবস্থানগুলোর ক্ষেত্রে এমনটি সত্য হতে পারে।

প্রবল বর্ষণের সঙ্গে যেকোনো ধরনের ধীরগতিতে এগোনো বজ্রঝড় থেকে অঞ্চলভিত্তিক আকস্মিক বন্যা হতে পারে। দুর্বল ড্রেইনেজ ব্যবস্থা থাকা অঞ্চল এমন দুর্ভোগে পড়তে পারে।