কিছু কিছু এলাকায় শহররক্ষায় প্রতিরক্ষামূলক বাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে গেছে। এতে অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে।
সিরিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকবে বলে সতর্কতা জারি করেছে দেশটি জরুরি মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এদিন জানায়, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্সসহ যৌথ উদ্ধারকারী দল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে ভাসছে সিরিয়া। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে বিভিন্ন অঞ্চলের মহাসড়ক তলিয়ে গেছে। পাশাপাশি সেতু, কালভার্ট ধসে পড়ায় অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এতে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ইউফ্রেটিস নদীর পানি বিপৎসীমার উপরে উঠে গেছে। ছবি: রয়টার্স
মুষলধারে বৃষ্টির ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর এয যোর, হাসাকা ও রাক্কা প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায় পানি উপচে পড়ায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
কিছু কিছু এলাকায় শহররক্ষায় প্রতিরক্ষামূলক বাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি ঢুকে গেছে। এতে অসংখ্য বাড়িঘর তলিয়ে গেছে।