পারিবারিক অশান্তির খবরে সাড়া দিয়ে গুলিতে নিহত দুই পুলিশ কর্মকর্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২৫, ২১:১২

সল্ট লেক সিটি থেকে প্রায় ৭০ মাইল উত্তরে ট্রেমন্টনে বন্দুক হামলার সূত্রপাত হয় বলে সোমবার জানান ব্রিগহ্যাম সিটি পুলিশের প্রধান চ্যাড রেইয়েস। ছবি: এবিসি নিউজ

সল্ট লেক সিটি থেকে প্রায় ৭০ মাইল উত্তরে ট্রেমন্টনে বন্দুক হামলার সূত্রপাত হয় বলে সোমবার জানান ব্রিগহ্যাম সিটি পুলিশের প্রধান চ্যাড রেইয়েস। ছবি: এবিসি নিউজ

  • 0

এ ঘটনায় পেশাগত কাজে ব্যবহৃত কুকুরসহ আহত হন বাহিনীর আরেক কর্মকর্তা।

ইউটাহতে রবিবার রাতে পারিবারিক অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা।

এ ঘটনায় পেশাগত কাজে ব্যবহৃত কুকুরসহ আহত হন বাহিনীর আরেক কর্মকর্তা।

এবিসি নিউজ সোমবার জানায়, সল্ট লেক সিটি থেকে প্রায় ৭০ মাইল উত্তরে ট্রেমন্টনে বন্দুক হামলার সূত্রপাত হয় বলে সোমবার জানান ব্রিগহ্যাম সিটি পুলিশের প্রধান চ্যাড রেইয়েস।

তিনি জানান, যে বাড়িতে পুলিশ ডাকা হয়েছিল, সেখানকার এক বাসিন্দা বন্দুক হামলাটি চালান। তাকে গ্রেপ্তার করে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। হামলাকারীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ এক বিবৃতিতে জানায়, বাড়িটি থেকে ৯১১ নম্বরে একাধিক কল পায় বক্স এলডার কাউন্টি কমিউনিকেশন্স সেন্টার। এর পরিপ্রেক্ষিতে সেখানে যান কর্মকর্তারা।

বাহিনীটির ভাষ্য, শুরুতে ট্রেমন্টন গারল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পারিবারিক অশান্তির বিষয়টি জানানো একজনের সঙ্গে কথা বলা শুরু করেন। বাড়ির বাসিন্দার সঙ্গে কথা বলার সময় হামলাকারী আগ্নেয়াস্ত্র নিয়ে আবির্ভূত হন।

পুলিশের বিবৃতি অনুযায়ী, ‍পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে হত্যা করেন হামলাকারী ব্যক্তিটি।

পুলিশের অভিযাগ, হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে ট্রেমন্টনের আরেক পুলিশ কর্মকর্তা নিহত হন।

রেইয়েস জানান, ঘটনাস্থলে প্রাণ হারান ট্রেমন্টন পুলিশের দুই কর্মকর্তা। তাদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে বন্দুক হামলার সময় ঘটনাস্থলে পেশাগত কাজে ব্যবহৃত কুকুরকে নিয়ে যান বক্স এলডার কাউন্টি শেরিফের একজন ডেপুটি। তিনি ও প্রাণীটি টহল যানে থাকা অবস্থাতেই গুলিবিদ্ধ হন।