ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধেএবার সৌদি আরবের পবিত্রমক্কা নগরীতে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বুধবার ইয়েমেনের জাতীয় সরকার ও সৌদি কর্তৃপক্ষজানায়, আগেরদিন সন্ধ্যায় পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় ড্রোন পাঠায় হুথি মিলিশিয়ারা। যদিওনিষিদ্ধসীমায় প্রবেশের আগেই ড্রোনটি আকাশেধ্বংস করেছে সৌদি রয়্যাল এয়ারডিফেন্স ফোর্স।
ইয়েমেনের কেন্দ্রীয় সরকার সমর্থিত সৌদি জোটের মুখপাত্রমেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ২০১৭ সালের পর এই পবিত্রস্থানে এটি হুথিদের দ্বিতীয়আক্রমণের চেষ্টা। তিনি সতর্ক করেবলেন, দুই পবিত্র মসজিদেরনিরাপত্তা সৌদি আরবের জন্যরেড লাইন।
তবে মক্কায় হামলারএই অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। একভিডিও বার্তা এদিন হুথির সামরিকমুখপাত্র ইয়াহইয়া সারিয়া দাবি করেন, তাদেরহামলা কেবল সৌদি তেলস্থাপনা ও সামরিক ঘাঁটিকেলক্ষ্য করেই চালানো হয়, পবিত্র স্থানগুলোর প্রতি তাদের পক্ষ থেকে কোনোহুমকি নেই।
হুথি মুখপাত্র বলেন, ‘আমাদের অভিযানগুলো কেবল তাদের তেলস্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোলক্ষ্য করেই চালানো হয়, যা পবিত্র স্থানগুলো থেকে বহু দূরেঅবস্থিত। ইয়ামেনি সশস্ত্র বাহিনী আমাদের দেশের আকাশসীমা রক্ষা করবে এবং যেকোনোআগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধেসম্ভাব্য সব উপায়ে সার্বভৌমত্বরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’