প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১ ২০২৫, ৯:৪৩ হালনাগাদ: মার্চ ১২ ২০২৬, ১২:৩৩

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: রয়টার্স

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: রয়টার্স

  • 0

দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হলেও তাকাইচি নারীদের প্রতি রক্ষণশীল মনোভাবের জন্য আলোচিত।

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন রক্ষণশীল রাজনৈতিককর্মী সানায়ে তাকাইচি।

এর মধ্য দিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরব অর্জন করলেন তিনি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস- এপি জানায়, মঙ্গলবার সংসদে নিম্নকক্ষে প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়োশিকোকো নোদাকে ৮৮ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তাকাইচি। নোদার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৪৯। অন্যদিকে তাকাইচি পান ২৩৭ টি ভোট। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকাইচি অর্জন করেন প্রয়োজনের চেয়ে বেশি চারটি ভোট।

এপির খবরে উল্লেখ করা হয়, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির নেত্রী তাকাইচি ডানপন্থি দল ইনোভেশন পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছেন ।

নবনির্বাচিত সরকারের মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি ও অস্থিতীশীল অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ করা।

এলডিপির শীর্ষ নেতারা জানান, তাকাইচি দ্রুত তার দলের সদস্যদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করবেন।

দায়িত্ব পরবর্তী ভাষণের পর আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং আঞ্চলিক সম্মেলনে অংশ নিবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী।

দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হলেও তাকাইচি নারীদের প্রতি রক্ষণশীল মনোভাবের জন্য আলোচিত। নারীর জন্য উন্নয়নমূলক প্রকল্পে তিনি বিভিন্ন সময় বাধা সৃষ্টি করেছেন।

তিনি সমঅধিকার, জাপানের রাজপরিবারে নারী উত্তরাধিকার, বিবাহিত দম্পতিদের একই পদবী ও সমকামী বিয়ের বিরোধিতা করেন।