Skip to main content

ব্যবসায়ীকে হেলমেট দিয়ে হত্যা ৩ খাবার ডেলিভারি কর্মীর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩ ২০২৬, ১৭:১৮

মরদেহের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

মরদেহের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাতের একটি পার্টিতে যাওয়ার সময় তিনজন সন্দেহভাজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শিবাম।একপর্যায়ে শিবামকে হেলমেট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন তারা।

ভারতের দিল্লিতে বাকবিতণ্ডার জেরে ৩ খাবার সরবরাহকারী কর্মীর হেলমেটের আঘাতে মধ্যপথে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভুক্তভোগী ওই ব্যবসায়ী হলেন ৩৬ বছর বয়সী শিবাম গুপ্ত।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাতের একটি পার্টিতে যাওয়ার সময় তিনজন সন্দেহভাজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শিবাম।একপর্যায়ে শিবামকে হেলমেট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন তারা।

পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে দিল্লির কেন্দ্রস্থল কনাট এলাকায় ফেলে রেখে চলে যান।

কিছুক্ষণ জরুরি নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সঙ্গে সঙ্গে গুরুতর আহত শিবামকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন শিবাম মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৯ জানুয়ারি প্রাণ হারান।

ওই ঘটনায় অভিযুক্ত ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর একজনকে গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।

সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহত শিবামের পরিবার।

শিবমের বাবা অনিল কান্ত গুপ্ত, যিনি দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একজন দোকান ব্যবসায়ী একমাত্র ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত কর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন,’আমার ছেলে ছিল আমার সবকিছু। এখন আমরা শুধু ন্যায়বিচার চাই। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে আর কোনো পরিবারের ঘর এভাবে ধ্বংস না হয়।‘