Skip to main content

ভিসা বহাল রাখতে বাংলাদেশি শিক্ষার্থীদের যেসব শর্ত জানাল অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯ ২০২৬, ১৪:০৯

ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাসের এক বার্তায় শনিবার শর্তগুলো জানানো হয়।

ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাসের এক বার্তায় শনিবার শর্তগুলো জানানো হয়।

  • 0

স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থী ক্লাসে অনিয়মিত থাকলে, শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা স্থগিত করলে অথবা পড়াশোনা একেবারে ছেড়ে দিলে তার ভিসা বাতিল হতে পারে।

নিয়ম ভঙ্গকারী বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের জন্য এবার কঠোর বার্তা জানিয়েছে অ্যামেরিকা। ক্লাসে অনুপস্থিতি কিংবা মধ্যপথে পড়াশোনা ছেড়ে দিলে ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকায় অবস্থিত অ্যামেরিকান দূতাবাসের এক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসাধারী শিক্ষার্থী ক্লাসে অনিয়মিত থাকলে, শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা স্থগিত করলে অথবা পড়াশোনা একেবারে ছেড়ে দিলে তার ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় ভিসা পাওয়ার পথ পুরোপুরি বন্ধ হতে পারে।

অ্যামেরিকায় নিজের অবস্থান ধরে রাখতে ভিসার এসব শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।