খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজারে দুই টাকা (০.২ শতাংশ) হারে অগ্রিম কর আদায়ে বিশেষ অ্যাপ তৈরি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী জানুয়ারি থেকে অ্যাপটি চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়াতে নতুন এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকেরা অ্যাপটি ব্যবহার করবেন। এর মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব, রসিদ ও ই-ইনভয়েস তৈরি করা হবে। পাশাপাশি মাস শেষে বিক্রির হিসাব অনুযায়ী অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন পরিবেশকেরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর জমা দেওয়ার সুযোগ থাকবে।
পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্য অ্যাপটির ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে এনবিআরের। এ বিষয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাও করবে সংস্থাটি।
২০২৬-২০২৭ অর্থবছরে গত ১১ জুন ত্রয়োদশ জাতীয় সংসদ বাজেট প্রস্তাব উত্থাপনের সময় খুচরা বিক্রেতাদের কাছ থেকে হাজারে ২ টাকা অগ্রিম কর আদায়ের প্রস্তাব দেয় সরকার। ক্ষুদ্র ব্যবসায়ী, বিক্রেতাদের বিরোধিতার মুখে ৩০ জুন প্রস্তাবটি পাস হয়।
এখন নতুন এ কর আদায় শুরু হলে হলে তারা এর আওতায় আসবেন দেশের ৭০ লাখ খুচরা বিক্রেতা এর আওতায় আসবেন। তবে ব্যবসায়ীদের আশঙ্কা, এতে ক্ষুদ্র খুচরা বিক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হবে এবং পণ্যের দাম বাড়তে পারে।