নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে তর্কের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছেন সন্দেহভাজন।
আইউইটনেস নিউজ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার আগে বোরোর হেল’স কিচেন এলাকার নাইনথ অ্যাভিনিউ সংলগ্ন ফিফটি ওয়ান ফার্স্ট স্ট্রীটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ভুক্তভোগীকে একাধিকবার ছুরিকাঘাত করেন সন্দেহভাজন।
পরে উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ভুক্তভোগীকে(২৯) হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে আহতের অবস্থা কিছুটা স্থিতিশীল ।
এ ঘটনায় হামলাকারী সন্দেহভাজনকে গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ।