ইরাকের দুহোক প্রদেশের জাখো উপকণ্ঠে তুর্কিয়ে সীমান্তে ইব্রাহিম খলিল সীমান্ত ক্রসিং, ২৪ নভেম্বর, ২০২৬। ছবি: রয়টার্স
0
এর আগে মঙ্গলবার আলি আল যাইদির কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে, কুর্দিস্তান আঞ্চলিক প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত অঞ্চলের তেলক্ষেত্র এবং সীমান্ত নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়া হয়। কুর্দি স্বশাসিত প্রশাসন এই নির্দেশনার নিন্দা জানালে আদালত এই রুল জারি করে।
কুর্দিস্তান অঞ্চলসহ ইরাকের সব আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাগদাদ ফেডারেল বাহিনী মোতায়েন করতে পারবে বলে রায় দিয়েছে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট। বুধবার জারি করা এই সাংবিধানিক ব্যাখ্যা ও রুলের ফলে সীমান্ত নিয়ন্ত্রণ, তেলক্ষেত্র পরিচালনা এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন নিয়ে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ হলো।
এর আগে মঙ্গলবার আলি আল যাইদির কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে, কুর্দিস্তান আঞ্চলিক প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত অঞ্চলের তেলক্ষেত্র এবং সীমান্ত নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়া হয়। কুর্দি স্বশাসিত প্রশাসন এই নির্দেশনার নিন্দা জানালে আদালত এই রুল জারি করে।
আদালতের রুলে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখা ফেডারেল সরকারের একচ্ছত্র সাংবিধানিক ক্ষমতা। এই এখতিয়ারের আওতায় কুর্দিস্তান অঞ্চলসহ সব সীমান্তে ফেডারেল বাহিনী মোতায়েন ও পরিচালনা করার অধিকার রাখে কেন্দ্রীয় সরকার। সীমান্ত ক্রসিংগুলোতে কর্মরত সংস্থাগুলোর ওপর ফেডারেল কর্তৃপক্ষ তদারকি করতে পারবে, তবে শুল্ক ব্যবস্থাপনায় আঞ্চলিক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে।
তেল ও গ্যাসক্ষেত্রের বিষয়েও সুস্পষ্ট অবস্থান জানিয়েছে শীর্ষ আদালত। রায় অনুযায়ী, ফেডারেল তেল মন্ত্রণালয় তেল ও গ্যাসক্ষেত্র তদারকি ও নিরীক্ষা (অডিট) করতে পারবে। অন্যদিকে, উৎপাদিত তেল ও গ্যাস ব্যবস্থাপনার দায়িত্ব আঞ্চলিক সরকার এবং উৎপাদনকারী প্রদেশগুলোর সঙ্গে যৌথভাবে ভাগ করে নেবে বাগদাদ।
ইরাকের কিরকুকের একটি তেলক্ষেত্র। ফাইল ছবি: রয়টার্স
ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-যাইদির কড়াকড়ির প্রেক্ষাপটে আদালতের এই রায় সামনে এসেছে। রাষ্ট্রীয় নর্থ অয়েল কোম্পানিতে তেল চোরাচালান সংক্রান্ত তদন্তের পর মঙ্গলবার তিনি কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ ফেডারেল কর্তৃপক্ষের হাতে নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে কিরকুক, নিনওয়া, দিয়ালা এবং সালাহউদ্দিন প্রদেশে কুর্দি নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনা ফেডারেল তেল মন্ত্রণালয়ের অধীনে নেওয়া এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তেল রপ্তানি না করার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট মহলের মতে, এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য হলো কুর্দিস্তান অঞ্চল দিয়ে ইরানে অপরিশোধিত তেল পাচারের পথ বন্ধ করা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার প্রচেষ্টা ঠেকানো।
এর আগে বাগদাদের দক্ষিণে ইরান-সমর্থিত গোষ্ঠী কাতাইব হিযবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকায় তেল চুরির অভিযোগের পর সেখানে যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
এদিকে বাগদাদের এমন পদক্ষেপে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার। বুধবার কেআরজি ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্যে ব্যবহৃত ‘সামরিক ভাষা ও হুমকির’ সমালোচনা করে সংলাপের আহ্বান জানিয়েছে। তবে দুর্নীতি দমন এবং পুরো ইরাকজুড়ে তেল চোরাচালান বন্ধে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেছে তারা, যদিও একতরফা কেন্দ্রীকরণ নীতির বিরোধিতা বহাল রেখেছে।