প্রকাশিত: অক্টোবর ১১ ২০২৬, ১৭:২১ হালনাগাদ: অক্টোবর ১১ ২০২৬, ১৭:৪২
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় ১২ জন নিহত এবং ৩৩৯ জন আহত হন। ছবি: রয়টার্স
0
পাশাপাশি এদিন সৌদি প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এছাড়া বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে একটি ‘অশনাক্ত বস্তু’ পৃথক আঘাত হানার ফলে আগুন ধরে যায়। এর একদিন আগেই রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩৩৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রবিবার সবশেষ এই হামলায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি। সিভিল এভিয়েশন অথরিটি জানায়, বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ চলমান রয়েছে।
পাশাপাশি এদিন সৌদি প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এছাড়া বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে একটি ‘অশনাক্ত বস্তু’ পৃথক আঘাত হানার ফলে আগুন ধরে যায়। এর একদিন আগেই রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩৩৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
এদিকে আঞ্চলিক এই উত্তেজনার অংশ হিসেবে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। হুথি-পরিচালিত আল মাসিরাহ টিভি সানায় হামলার খবর প্রকাশ করলেও সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া হুথি-নিয়ন্ত্রিত সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা চালিয়েছে হুথি-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের কাছে হুথিদের ঘাঁটিতে আটটি বিমান হামলা চালানোর কথা জানিয়েছে।