


প্রকাশিত: সেপ্টেম্বর ৪ ২০২৫, ১২:২৭

আয়ারল্যান্ড দিচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) গ্রহণের সুযোগ। ছবি: টাইমস নাও
আপনি যদি এমন একটি স্থানে বসবাসের স্বপ্ন দেখেন যেখানে মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি থাকবে নিরাপত্তা তাহলে আয়ারল্যান্ডের দীর্ঘমেয়াদি বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) প্রোগ্রাম আপনার জন্য হতে পারে উপযুক্ত সিদ্ধান্ত। এই প্রোগ্রামের মাধ্যমে আপনি দেশটিতে দীর্ঘ সময় ধরে থাকা, কাজ করা এবং জীবনযাপন করার সুযোগ পাবেন।
আয়ারল্যান্ডের পিআর কীভাবে পাবেন:
আয়ারল্যান্ডের পিআর সমস্ত নন-ইইউ / ইইএ নাগরিকদের দেশে বসবাস, কাজ এবং অধ্যয়নের অনুমতি দিয়ে থাকে। তবে এজন্য আপনাকে দেশটিতে পাঁচ বছর বসবাস এবং কাজ করতে হবে, যা আইরিশ নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই পাঁচ বছরের মধ্যে আপনাকে ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট নিতে হবে, যা আপনাকে সেখানে ২ বছর কাজ ও বসবাস করার অনুমতি দেবে। তারপরে, আপনি স্ট্যাম্প ৪ ভিসার জন্য আবেদন করতে পারেন, যা আপনাকে সেখানে আরও ৩ বছর থাকতে দেবে এবং তারপরে আপনি দীর্ঘমেয়াদী বসবাসের জন্য আবেদন করতে পারেন।
কারা যোগ্য
কিভাবে আবেদন করবেন
আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে হবে। এর মধ্যে থাকে পূরণকৃত আবেদন ফরম, বৈধ পাসপোর্ট, বর্তমান আইরিশ রেসিডেন্স পারমিট (আইআরপি) কার্ডের অনুলিপি, আয়ারল্যান্ডে থাকা সমস্ত কর্মসংস্থান পারমিটের কপি এবং নিবন্ধন সনদ।
সব নথি প্রস্তুত হলে তা ইমিগ্রেশন সার্ভিস ডেলিভারি (আইএসডি)-এ জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে ৫০০ ইউরো বাংলাদেশি টাকায় ৭০,৮৪৭ টাকা জমা দিতে হবে। এই অর্থ অনুমোদনপত্রের তারিখ থেকে ২৮ দিনের মধ্যে দিতে হবে।
আবেদন প্রক্রিয়াকরণে সাধারণত ৬–৮ মাস সময় লাগে। যদি আবেদন অনুমোদিত হয়, আবেদনকারী স্ট্যাম্প ৪ ভিসা পাবেন এবং আয়ারল্যান্ডে দীর্ঘমেয়াদি বসবাস ও কাজের সুযোগ পাবেন।
