নিউ ইয়র্কে স্কুল সমাপনীর সনদ না পাওয়া ছাত্রকে ফিরতে হচ্ছে গুয়াতেমালায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭ ২০২৫, ০:১৩ হালনাগাদ: নভেম্বর ১৯ ২০২৫, ৯:১৩

আইসের দায়িত্বরত এক সদস্য। ফাইল ছবি

আইসের দায়িত্বরত এক সদস্য। ফাইল ছবি

  • 0

ভেলাসকেজের স্কুল সুপার ডক্টর শন উইটম্যান আইউইটনেস নিউজকে জানান, ভেলাসকেজের মা প্রয়াত। তার বাবা নিখোঁজ। এমন অবস্থায় দুই বছর আগে ১৬ বছর বয়সে সে গুয়েতমালা থেকে অ্যামেরিকায় আসে।

নিউ ইয়র্ক স্টেইটের লং আইল্যান্ডের রুজভেল্ট হাই স্কুলের সমাপনী পরীক্ষায় পাস শিক্ষার্থীদের সমাবর্তন হয় চলতি বছরের জুনে। সে সমাবর্তনে অংশ নিতে পারেননি গুয়েতমালা থেকে পালিয়ে আসা স্কুলটির ছাত্র আলভারো ভেলাসকেজ।

সমাবর্তনের আগ মুহূর্তে আইসের হাতে গ্রেপ্তার হন ভেলাসকেজ। ফলে সনদ, গাউন না নিয়েই দেশে ফিরতে হচ্ছে এ তরুণকে।

ভেলাসকেজের স্কুল সুপার ডক্টর শন উইটম্যান আইউইটনেস নিউজকে জানান, ভেলাসকেজের মা প্রয়াত। তার বাবা নিখোঁজ। এমন অবস্থায় দুই বছর আগে ১৬ বছর বয়সে সে গুয়েতমালা থেকে অ্যামেরিকায় আসে।

তিনি আরও জানান, কৈশোর থেকে সদ্য তারুণ্যে প্রবেশ করা এ শিক্ষার্থী গুয়াতেমালায় ফিরে যাওয়া নিয়ে শঙ্কিত। তার গাউন ও সনদপত্র এখনও জমা আছে স্কুলের অফিসে।

রুজভেল্ট স্কুলের সমাজবিজ্ঞানের শিক্ষক জেসিকা হ্যারিসন জানান, ছাত্র হিসেবে ভেলাসকেজ ছিল দারুণ। সব শিক্ষকই এমন একজন ছাত্রকে গড়ে তুলতে চান।

ভেলাসকেজের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া আইনজীবী পালভি বাবার জানান, ভেলাসকেজ কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। মুদি দোকান থেকে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার একটি ভার্চুয়াল শুনানিতে ভেলাসকেজ নিজে থেকে গুয়াতেমালা ফিরে যেতে সম্মত হয়।

এ তরুণকে রাখা হয়েছে টেক্সাসের একটি কারাগারে। গ্রীষ্মে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান স্কুল সুপার উইটম্যান।

তিনি জানান, ভেলাসকেজের সনদপত্র প্রদানেও কর্তৃপক্ষ বাধা প্রয়োগ করছে। তাকে সনদপত্র দেওয়ার জন্য যোগাযোগ চলছে।