কাউকে শারীরিক আক্রমণ, চুরি কিংবা জোরপূর্বক কারো সম্পদে অনুপ্রবেশ করলে অ্যামেরিকার ভিসা বাতিল হতে পারে। অপরাধের ধরণ অনুযায়ী ব্যক্তির জন্য আজীবঅন অ্যামেরিকায় প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
ঢাকাস্থ অ্যামেরিকান দূতাবাসের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।
ওই বার্তায় আরও বলা হয়, অ্যামেরিকা আইন-শৃঙ্খলার প্রতি সবসময় শ্রদ্ধাশীল। দেশের সরকার আশা করে, বিদেশি পর্যটক ও দর্শনার্থীরাও তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।
তবে, বার্তাটি অ্যামেরিকায় বসবাসরত অভিবাসীদের জন্যও সমানভাবে প্রযোজ্য হবে কি না তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।