ইউক্রেনে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩জন

রাশিয়া কর্তৃক মিসাইল হামলা ইউক্রেনের একটি ধ্বংসাত্মক এলাকা।

  • 0

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ এক টেলিগ্রাম পোস্টে জানায়, খারকিভ থেকে ৩৫ মাইল দূরে উত্তর পশ্চিমে বোগোদুখিভ শহরে রুশ ড্রোন হামলায় ১০ বছর বয়সী বালকসহ একজন নারী নিহত হন।

ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও বালকসহ কমপক্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে নিশ্চিত করেছে এ তথ্য।

এবিসি নিউজ জানায়, ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিত রাত্রিকালীন বোমা হামলার অংশ হিসেবে দেশটিতে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের বিমান বাহিনী জনায়, এ সময়ের ভিতর ইউক্রেনের প্রায় ১৫টি স্থানে ১৪৯টি ড্রোন ও ১১টি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে রাশিয়া।

যার মধ্যে ১১৬ টি ড্রোন ও অজ্ঞাতসংখ্যক মিসাইল ভূপাতিত করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ এক টেলিগ্রাম পোস্টে জানায়, খারকিভ থেকে ৩৫ মাইল দূরে উত্তর পশ্চিমে বোগোদুখিভ শহরে রুশ ড্রোন হামলায় ১০ বছর বয়সী বালকসহ একজন নারী নিহত হন। ওই এলাকায় হামলায় গুরুতর আহত হন তিনজন।

ইউক্রেনের স্টেইট ইমার্জেন্সি সার্ভিস-এসইএস জানায় এক টেলিগ্রাম পোস্টে জানায়, দক্ষিণের কৃষ্ণসাগরীয় বন্দর শহর ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত হন অপর একজন। ওই হামলায় আরও দুজন আহত হন।

হামলাটি এমন সময় হয়েছে, যখন কিছুদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পশ্চিমা সহায়তা চেয়েছেন।

কিয়েভে রোববার একাধিক রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জেলেনস্কি জানান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমাদের প্রতিটি অংশীদারকে তাদের শক্তি, ইউক্রেনকে সহায়তা করার সক্ষমতা এবং প্রাণ রক্ষার দায়িত্ব স্বীকার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই আকাশ প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র দরকার। রুশ ব্যালিস্টিক হামলার বিরুদ্ধে প্রতিদিনই সুরক্ষা প্রয়োজন। পৃথিবীর কোনো দেশকে এমন হামলা ও এমন যুদ্ধে একা ও সহায়তাহীন ফেলে রাখা উচিত নয়।’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা অন্তত ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।