ব্যাড বানির অনুপ্রেরণামূলক মিউজিক শো সুপার বোল এলএক্স হাফটাইম দেশের জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে রোববার বলেন, একেবারে ভয়াবহ, এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে জঘন্য।
ট্রাম্প আরও বলেন, ‘এটা কোনো অর্থই তৈরি করে না বরং অ্যামেরিকার মহান অবস্থানকে অবমাননা করা, আমাদের সফলতা, সৃজনশীলতা, মহানুভবতা কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না।‘
ট্রাম্পের ভাষ্য, ‘শো তে বানি কি বলেন তা কেউ বুঝতে পারে না। সেই সঙ্গে নৃত্যের অংশ জঘন্য, বিশেষ করে অ্যামেরিকা ও বিশ্ব জুড়ে অনুষ্ঠানটির শিশু দর্শনার্থীদের জন্য।‘
ওই পোস্টে শোটি দেশের জন্য চরম অপমানজনক বলার পাশাপাশি অনুপ্রাণিত হওয়ার মতো কিছু নেই বলেও সমালোচনা করেন ট্রাম্প।
গত বছর শো টি শুরুর ঘোষণা দেওয়ার পর থেকেই রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী বানি।
পুয়ের্তো রিকান এ শিল্পী শোতে গান মঞ্চস্থ করেন স্পেনিশ ভাষায়। পুয়ের্তো রিকোর সংস্কৃতি তুলে ধরার পর একে একে অ্যামেরিকা মহাদেশের দেশগুলোর সংস্কৃতি তুলে ধরেন মঞ্চে নৃত্যে, গানে।