কুখ্যাত অ্যামেরিকান শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টিন সম্পর্কিত ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, যার মধ্যে আছে ২০০০ হাজার ভিডিও ও ১ হাজার ৮০০টি ছবি।
এনডিটিভি নিউজ জানায়, এবার প্রকাশিত এসব নথিতে উঠে এসেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানির মা ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম।
প্রকাশিত একটি একটি ইমেইল বার্তার বরাত দিয়ে সংবাধ্যমটি জানায়, এপস্টিনের অপকর্মে ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাকওয়েলের বাসায় অনুষ্ঠিত হয়েছিল মীরার একটি চলচ্চিত্রের আফটার পার্টি।
অ্যামেলিয়া নামের ২০০৯ সালে নির্মিত চলচ্চিত্রটির আফটার পার্টি আয়োজিত হয়েছিল ম্যাক্সওয়েলের টাউনহাউসে। সেখানে মীরাসহ উপস্থিত ছিলেন অনেক প্রভাবশালী ব্যক্তি।
পার্টিতে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও অ্যামাজনের সিইও জেফ বেজোস।
পার্টিতে উপস্থিত থাকা জনসংযোগ কর্মী পেগি সিগেল অনুষ্ঠানটি শেষ হওয়ার পর এপস্টিনকে একটি ই-মেইল বার্তা পাঠান। সেখানে অনুষ্ঠান সম্পর্কিত তথ্য ছাড়াও উল্লেখ ছিল মীরার নাম।
২০০৯ সালের ২১ অক্টোবর ওই মেইল বার্তায় সিগেল লিখেন, ‘এইমাত্র ঘিসলেনের টাউনহাউস থেকে বের হলাম, চলচ্চিত্রটির আফটার পার্টি শেষ করে।
বিল ক্লিনটন ও জেফ বেজোসও ছিলেন সেখানে.. জিন পিগোনি, নির্মাতা মীরা তারাও।‘
সিগেল আরও লিখেন, ‘চলচ্চিত্র নিয়ে প্রতিক্রিয়া ছিল নিস্তেজ, তুলনামূলক নারীরা বেশি পছন্দ করেছেন।‘