Skip to main content

‘পানীয়তে মাদক মিশিয়ে ধর্ষণ করেন সোয়ালওয়েল’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫ ২০২৬, ১৩:২৫ হালনাগাদ: এপ্রিল ১৫ ২০২৬, ২০:১৩

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এরিক সোয়ালওয়েলের  বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন লোনা ড্রিউজ। কোলাজ: টিবিএন

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন লোনা ড্রিউজ। কোলাজ: টিবিএন

  • 0

পেশায় একজন মডেল ড্রিউজ জানান, কাজের সূত্রে সোয়ালওয়য়েলের সঙ্গে পরিচিতি গড়ে ওঠেছিল তার। ২০১৮ সালে তিনি ধর্ষণের শিকার হন।

কংগ্রেস থেকে পদচ্যুতির পর ফের যৌন হেনস্থার অভিযোগ ওঠেছে ডেমোক্র্যাটিক এরিক সোয়ালওয়েলের বিরুদ্ধে।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন লোনা ড্রিউজ নামের একজন নারী।

পেশায় একজন মডেল ড্রিউজ জানান, কাজের সূত্রে সোয়ালওয়য়েলের সঙ্গে পরিচিতি গড়ে ওঠেছিল তার। ২০১৮ সালে তিনি ধর্ষণের শিকার হন।

অভিযোগকারী আরও জানান, ঘটনার দিন সোয়ালওয়েলের সঙ্গে তার একটি রাজনৈতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। এর আগে কাগজপত্র আনার অযুহাতে ড্রিউউজকে হোটেল কক্ষে যেতে বলেন সোয়ালওয়েল। কক্ষে পৌঁছানোর পরপর তিনি অসাড় অনুভব করতে শুরু করেন। ওই সময় সোয়ালওয়েল তার গলা চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ধর্ষণের শিকার হন।

ড্রিউজের ভাষ্য, কক্ষে প্রবেশের আগে তিনি পানীয় পান করেছিলেন, যেখানে সোয়ালওয়েল পরিকল্পিতভাবে অচেতন করার মাদক মিশিয়ে রেখেছিলেন।

তিনি জানান, ঘটনার পর তখন কোনো মেডিক্যাল পরীক্ষা (রেপ কিট) করাননি। তবে তার কাছের মানুষদের বিষয়টি জানিয়েছিলেন এবং নিজের ডায়েরিতে লিখে রেখেছিলেন। একইসঙ্গে একটি যৌন নির্যাতন সহায়তা কেন্দ্রে থেরাপির সময়ও ঘটনাটি নথিভুক্ত হয়।

ওই সময় একজন ক্ষমতাধর ব্যক্তি হিসেবে সোয়ালওয়েলের বিরুদ্ধে মামলা লড়তে ভয় পেলেও, এখন শিগগিরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।

তবে ড্রিউজের এসব অভিযোগ অস্বীকার করেছেন সোয়ালওয়েলের আইনজীবি সারা আজারি।

আজারি এক বিবৃতিতে বলেন, সাবেক এই কংগ্রেসম্যান প্রতিটি যৌন অসদাচরণ ও হামলার অভিযোগ স্পষ্টভাবে এবং নিঃশর্তভাবে অস্বীকার করছেন। পাশাপাশি এসব অভিযোগ সোয়ালওয়েলের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ বলে দাবি করেন তিনি।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিক্যাল প্রকাশিত এক প্রতিবেদনে সোয়ালওয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন এক সাবেক নারী সহকর্মী।

ওই ঘটনায় রাজনৈতিক চাপের মুখে মঙ্গলবার কংগ্রেস থেকে পদত্যাগ করেন সোয়ালওয়েল। একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার আসন্ন গভর্নর নির্বাচনের প্রার্থীতা থেকেও সরে দাঁড়াতে বাধ্য হন।

এখন পর্যন্ত ৬জন নারী সোয়ালওয়েলের বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। হাউস এথিক্স কমিটি জানিয়েছে, সামনে আসা অভিযোগগুলো নিয়ে এখন তদন্ত চলছে।