প্রকাশিত: নভেম্বর ২৯ ২০২৬, ১১:৩৩ হালনাগাদ: নভেম্বর ২৯ ২০২৬, ১২:৩১
ইযরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং ২৭ অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা নেতা গাদি আইয্যানকট। ছবি: রয়টার্স
0
মূলত নেতানিয়াহুর পক্ষ থেকে আইয্যানকটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে আবর্তন চুক্তির প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনার সূত্রপাত। যদিও বন্ধ দরজার আড়ালে ঠিক কী কী আলোচনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ইযরায়েলে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং প্রধান বিরোধী দল ইয়াশার-এর চেয়ারম্যান গাদি আইয্যানকটের মধ্যকার বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। রবিবার তেল আভিভের কিরিয়া সামরিক সদর দপ্তরে প্রায় দুই ঘণ্টা ধরে এই রুদ্ধদ্বার আলোচনা চলে। তবে বৈঠকের ফলাফল বা কোনো চূড়ান্ত সমঝোতার বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
মূলত নেতানিয়াহুর পক্ষ থেকে আইয্যানকটকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়ে আবর্তন চুক্তির প্রস্তাবের ভিত্তিতে এই আলোচনার সূত্রপাত। যদিও বন্ধ দরজার আড়ালে ঠিক কী কী আলোচনা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের শুরুতে দুই নেতা দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এতে মূলত আইয্যানকটকে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সবশেষ তথ্যাদি ব্রিফ করেন অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর মূল রাজনৈতিক ও জোট সরকার গঠনের আলোচনায় অংশ নেন তারা। এসময় নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন এবং সাবেক স্ট্রাটেজিক মিনিস্টার রন ডার্মার যোগ দেন।
গত ১০ নভেম্বর আইয্যানকটকে সরকার গঠনের ম্যান্ডেড তুলে দেন প্রেসিডেন্ট আইয্যাক হার্যগ। ছবি: রয়টার্স
আলোচিত এই বৈঠকের আগে জোটসঙ্গী আভিগদ লিব্যারম্যান এবং নাফতালি বেনেটের সাথে পৃথক বৈঠক করেন আইয্যানকট। একইসময়ে উভয় দলের আলোচক দলগুলোও পৃথকভাবে বৈঠক করেছে।
এর আগে শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বেনজামিন নেতানিয়াহু ক্ষমতা ভাগাভাগির বা রোটেশন চুক্তির প্রস্তাব দেন। তিনি জানান, প্রস্তাবিত জাতীয় ঐকমত্যের সরকারে গাদি আইয্যানকটকে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে তিনি প্রস্তুত এবং শুরুতে নিজে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
নেতানিয়াহুর এই ঘোষণার পরপরই আইয্যানকট লিকুদ পার্টিকে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। তিনি জানান, সরকারের মূল নীতিমালা ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আন্তরিক আলোচনা হচ্ছে কি না, তা এই ২৪ ঘণ্টার মধ্যেই যাচাই করা হবে। আইয্যানকট আরো দাবি করেন, প্রধানমন্ত্রীর অনুরোধে তৈরি করা একটি গোপন চ্যানেলের মাধ্যমে নীতিগত বিষয়গুলোর বিস্তারিত প্রস্তাব আগেই পাঠানো হয়েছিল, যার জবাব তিনি পাননি।
তবে ইযরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা সংকট মোকাবিলার অজুহাতে নেতানিয়াহু শুরুতে অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী পদে বহাল থাকার শর্ত জুড়ে দিয়েছেন, যা আইয্যানকট সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহু বা আইয্যানকট—কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর প্রেসিডেন্ট আইয্যাক হার্যগ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় পাওয়া সমর্থনের ভিত্তিতে সরকার গঠনের জন্য আইয্যানকটকে দায়িত্ব দেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে জোট সরকার গঠন করতে হবে, যদিও প্রয়োজনে তিনি আরো ১৪ দিনের অতিরিক্ত সময় চাইতে পারবেন।
এরইমধ্যে বামপন্থী দল ‘দ্য ডেমোক্র্যাটস’ এবং ডানপন্থী ‘ইযরায়েল বেইতেইনু’ পার্টির সঙ্গে জোট চুক্তি স্বাক্ষর করে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছেন আইয্যানকট। তবে ইযরায়েল বেইতেইনু নেতা আভিগদর লিবারম্যান এবং ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই রোটেশন প্রস্তাবকে কেবল একটি ‘রাজনৈতিক কৌশল ও প্রতারণা’ বলে সতর্ক করেছেন।
নির্ধারিত সময়ের মধ্যে আইয্যানকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্টের পক্ষ থেকে সেই দায়িত্ব নেতানিয়াহুর ওপর বর্তাবে। আর তিনিও ব্যর্থ হলে ২০২৭ সালে ইযরায়েলে নতুন করে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।