ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে।
গত জানুয়ারি মাসে স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ মাদুরোকে প্রেসিডেন্টের বাসভবন থেকে আটক করে অ্যামেরিকান সেনাবাহিনী।
এরপর থেকে তাঁদের ব্রুকলিনের একটি কারাগারে রাখা হয়।
আটক হওয়ার পর দ্বিতীয়বারের মতো মাদুরো আদালতে হাজির হচ্ছেন। এ শুনানিতে মাদুরোর পক্ষের আইনজীবি মামলা খারিজের আবেদন জানাতে পারেন।
মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদে ষড়যন্ত্র’, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগসহ চারটি মামলা রয়েছে।
তবে তিনি নিজেকে ‘যুদ্ধবন্দী’ দাবি করে সব অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমানে মাদুরোকে ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে একা সেলে রাখা হয়েছে বলে জানা গেছে।
তার ইন্টারনেট বা সংবাদপত্র ব্যবহারের সুযোগ নেই। পরিবার ও আইনজীবীদের সঙ্গে সীমিত সময়ের জন্য ফোনে কথা বলার অনুমতি রয়েছে।
এদিকে মাদুরোকে আটকের পর তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার বড় অংশের ক্ষমতা দখল করেছে অ্যামেরিকা।