Skip to main content

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২ ২০২৬, ১৫:১৪

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা চেয়েছি হরমুজ প্রণালি দিয়ে যেন সব জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারে কিন্তু ইরান তা হতে দেয়নি।‘

ইরান-অ্যামেরিকা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হরমুজ প্রণালির জলসীমায় চলাচল করা জাহাজ থেকে ইরান টোল ফি আদায় করায় এমন হুমকি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা চেয়েছি হরমুজ প্রণালি দিয়ে যেন সব জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারে কিন্তু ইরান তা হতে দেয়নি।‘

এ পরিস্থিতিতে টোল ফি মেনে চলাচল করা জাহাজগুলো অবরোধ করার পরিকল্পনা করেছেন ট্রাম্প।

ওই পোস্টে তিনি আরও বলেন, ‘অ্যামেরিকান নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ শনাক্ত ও আটকাতে নির্দেশ দিয়েছি।

‘যে এই অবৈধ টোল প্রদান করবে, সে সমুদ্রপথে আর নিরাপদে চলাচল করতে পারবে না।‘