Skip to main content

ফ্লোরিডা আইনসভা নির্বাচনী ফলাফল: ট্রাম্পের হোমটাউনে ডেমোক্র্যাটোদের জয়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫ ২০২৬, ১৬:৪৫

ফ্লোরিডা আইনসভা নির্বাচনে পাম বিচ কাউন্টিতে জয়ী এমিলি গ্রেগরি(বাঁ পাশে) ও টাম্পায় জয়ী ব্রায়ান নাথান।

ফ্লোরিডা আইনসভা নির্বাচনে পাম বিচ কাউন্টিতে জয়ী এমিলি গ্রেগরি(বাঁ পাশে) ও টাম্পায় জয়ী ব্রায়ান নাথান।

  • 0

এনবিসি নিউজ জানায়, স্টেইটের পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন গ্রেগরি। কাউন্টিটি ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার এ লাগো’ অবস্থিত এবং এলাকাটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান প্রভাবাধীন ফ্লোরিডা স্টেইটের আইনসভা নির্বাচনে ৩টি শূন্য পদের দুটিতে এবার জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টি এমিলি গ্রেগরি ও ব্রায়ান নাথান।

এনবিসি নিউজ জানায়, স্টেইটের পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন গ্রেগরি।

কাউন্টিটি ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার এ লাগো’ অবস্থিত এবং এলাকাটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ওই এলাকায় ডেমোক্র্যাটদের পরাজয় নিশ্চিত করতে ম্যাপলসের সমর্থনে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন ট্রাম্প।

এদিকে ফ্লোরিডার টাম্পায় স্টেইট সিনেট ডিস্ট্রিক্ট ১৪ আসনে রিপাবলিকান প্রতিনিধি জোসি টোমকোকে স্বল্প ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন নাথান।

তবে টোমকোর ছেড়ে দেওয়া হাউস ডিস্ট্রিক্ট ৫১ আসনে জয়ী হয়েছেন হিলারি হলি।

ডেমোক্র্যাটদের ভাষ্য, মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রভাবাধীন আসনগুলোতে ডেমোক্র্যাটদের জয় নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনের আগে জনগণের ট্রাম্প ও তার দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।

ডেমোক্র্যাটিক আইনসভা নির্বাচনী কমিটির প্রেসিডেন্ট হিথার উইলিয়ামস বলেন, ‘মার এ লাগোর এলাকাই যদি সঙ্কটাপন্ন হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল কি হতে পারে ভেবে দেখুন!’

বিশ্লেষকরা বলছেন, ফ্লোরিডার আইনসভায় ডেমোক্র্যাটদের এ জয় ফলপ্রসূ। তবে আইনসভার বেশিরভাগ এখনও রিপাবলিকানদের দখলে।

এ নির্বাচনে ট্রাম্প নিজেও ডাকযোগে ভোটে অংশ নিয়েছিলেন।