Skip to main content

সৌদির আকাশসীমা ব্যবহারে বাধা, 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করতে বাধ্য হন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৭ ২০২৬, ১৭:৫৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁ পাশে)। ছবি: সিএনএন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (বাঁ পাশে)। ছবি: সিএনএন

  • 0

সৌদি কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরান-অ্যামেরিকা যুদ্ধের এখন স্থায়ী অবসান চায় রিয়াদ। চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন কোনো অভিযানে সমর্থন দিয়ে উত্তেজনা বৃদ্ধি করতে নারাজ দেশটি।

ইরানি অবরোধে হস্তক্ষেপ করে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে সোমবার অ্যামেরিকান সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করেছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার একদিন পরই অভিযানটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন তিনি।

এবার ট্রাম্পের অভিযানটি স্থগিত করার কারণ হিসেবে জানা গেছে, মিত্র দেশ সৌদি আরবের অসহযোগিতা।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, প্রজেক্ট ফ্রিডম সফলভাবে পরিচালনা করতে দেশটির আকাশসীমা ও রাজধানী রিয়াদ থেকে অদূরবর্তী প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে সৌদি কর্তৃপক্ষ ট্রাম্পের এ প্রস্তাব নাকচ করে দেয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানানো হয়, আকাশসীমা ও বিমান ঘাঁটি পেতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সরাসরি ফোনালাপ করেছিলেন ট্রাম্প। কিন্তু দেশটির সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকে।

সৌদি কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইরান-অ্যামেরিকা যুদ্ধের এখন স্থায়ী অবসান চায় রিয়াদ। চলমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন কোনো অভিযানে সমর্থন দিয়ে উত্তেজনা বৃদ্ধি করতে নারাজ দেশটি।

এদিকে মঙ্গলবার সামরিক অভিযানটি স্থগিত করার কারণ হিসেবে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা যাবে কিনা- তা পর্যবেক্ষণ করতে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে।