Skip to main content

অচেতন অবস্থায় মোজতবা খামেনি, খবর ইসরায়েলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭ ২০২৬, ১৪:৪৪ হালনাগাদ: এপ্রিল ৭ ২০২৬, ১৯:১৪

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

  • 0

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে,খামেনি বর্তমানে অচেতন অবস্থায় কুম শহরে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় তিনি রাষ্ট্র পরিচালনায় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।।

অ্যামেরিকার আল্টিমেটামে ইরান যখন যুদ্ধের চরম সংকটকালে অবস্থান করছে, তখন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গুরুতর শারীরিক অবস্থার খবর জানাল ইসরায়েল।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে,খামেনি বর্তমানে অচেতন অবস্থায় কুম শহরে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় তিনি রাষ্ট্র পরিচালনায় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

অ্যামেরিকান-ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি কূটনৈতিক স্মারকের বরাত দিয়ে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে আরও জানানো হয়,সংশ্লিষ্ট স্মারকটি অ্যামেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং তা তাদের উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে।

স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনির পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতিও কুম শহরে নেওয়া হচ্ছে।

তবে এসব তথ্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।